ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঠিক সময়েই জ্বলে উঠেছে শ্রীলংকা

Link Copied!

angelo-matthews-1স্পোর্টস ডেস্ক : আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনির ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে শ্রীলংকা সঠিক সময়েই জেগে উঠেছে বলে জানিয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
গত দুই আসরের রানার্স-আপ শ্রীলংকা চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে চলে গেছে। রোববার অস্ট্রেলিয়া-শ্রীলংকা ম্যাচটি মূলত গ্রুপ থেকে কারা দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে সেটি নির্ধারণ করে দিবে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যেতে চান ম্যাথুস। শনিবার এমনটাই জানিয়েছেন এই লংকান দলনায়ক।
শনিবার এক সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন, ‘বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজটি খুব বাজে কেটেছে। তাই এবারের বিশ্বকাপে কেউ আমাদের হিসেবের খাতায় রাখেনি। তবে আমি মনে করি, আমরা সঠিক সময়েই জেগে উঠেছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল কয়েক বছরের রেকর্ড লংকানদের প্রেরণা জোগাচ্ছে। শেষ ১৬ বারের সাক্ষাতে ৯ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়নরা।
এ সম্পর্কে ম্যাথুস বলেন, ‘আমরা সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতেই তাদেরকে বেশ কয়েকটি ম্যাচে হারানোর স্মৃতি আমার এখনও মনে আছে। তাই, প্রতিপক্ষ হিসেবে তারা শক্তিশালী হলেও তাদেরকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।’
‘পুল এ’ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করতে পারা দলটির জন্য আরেকটি ‘স্বস্তিদায়ক’ ব্যাপার হলো তারা কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সামনে পড়বে না। এজন্য রোববার শ্রীলংকা-অস্ট্রেলিয়া দুই দলের লক্ষ্যই থাকবে জয় দিয়ে দুই পয়েন্ট বাড়ানোর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে এড়ানো।