বিনোদন ডেস্ক : নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী’। টুটলি রহমানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে কাজ করা ৬ জন নারী।
যাদের মধ্যে রয়েছেন ফারজানা চৌধুরী, ড. মেহতাব খানম, আফসানা ওয়াহাব, রীমা জামাল খান, জাহেদা কবির ও ড. জেসমিন জামান। নারী অধিকার, ক্ষমতায়ন ও অগ্রযাত্রার নানা দিক নিয়ে আলোচনা করবেন তারা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।

