ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসে ‘সুতপার ঠিকানা’র গান

Link Copied!

Sutopar-Thikana-16বিনোদন ডেস্ক : নারীর আটপৌরে জীবন নিয়ে গড়ে উঠেছে ‘সুতপার ঠিকানা’ ছবির গল্প। তাই আসন্ন মা দিবসে মুক্তি পেতে যাওয়া এই ছবির সবগুলো গান নিয়ে একটি অডিও অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে এবারের নারী দিবসে।
৮ মার্চ বিশ্ব নারী দিবসের সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘সুতপার ঠিকানা’ অডিও অ্যালবামের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। অডিও অ্যালবামটির মোড়ক উন্মোচনের পাশাপাশি ছবির একটি ভিজ্যুয়াল প্রোমোও সেখানে প্রদর্শন করা হবে।
২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সুতপার ঠিকানা’ ছবিটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। এ ছবিতে সুতপার চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, শাহাদাত হোসেন, রবি শিকদার, সায়কা আহমেদ প্রমুখ।
ছবিতে গান রয়েছে মোট ৬টি। এর মধ্যে একটি রাধারমণের গানও রয়েছে। ছবির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, চন্দনা মজুমদার, কনা ও কিশোর।