ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি ও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

Link Copied!

exmনিজস্ব প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। তবে পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ২ মাস ধরে লাগাতার অবরোধ ও ধারাবাহিক বিরতিতে হরতাল চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল আগামী রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন শনিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ হরতালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার সারাদেশে গণমিছিলের কথাও বলা হয়েছে বিবৃতিতে।
জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে হরতালও চালিয়ে আসছে এই জোট। ২০ দলীয় জোটের এই হরতালের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।