ঢাকাTuesday , 17 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে

Link Copied!

জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালে যাদের আনা হয়েছে তারা হলেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই মামলায় এই ১৬ জনসহ মোট ৪৫ জনকে আসামি করা হয়। গত ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য এক মাস সময় দিয়েছিলেন।