স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এখনও পর্যন্ত দু’টি ম্যাচে জিতেছে পাকিস্তান। কিন্তু বড় কোনও দলের সামনে পড়লেই পাক দলের অবস্থা শোচননীয়। শনিবার অকল্যান্ডে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মিসবাহ শিবির। যেখানে পাক দলের থেকে অনেকটাই এগিয়ে প্রোটিয়াবাহিনী৷ তবে প্রকৃতি সহায় হলে পাকিস্তানের ভাগ্যের শিঁকে ছিড়তেও পারে।
শনিবার অকল্যান্ডে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য উইকেটে বল না গড়ালে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেয়ে যাবে মিসবাহরা। যা পাকিস্তানের শেষ আটে পৌঁছনোর রাস্তা খুলে রাখবে। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেছে পাকিস্তান। ব্যাটসম্যান ও বোলারদের বর্তমান ফর্ম তেমন নজর কাড়েনি। তাই ডি ভিলিয়ার্সদের মুখোমুখি যাতে না হতে হয়, মনে মনে সেই প্রার্থনাই হয়তো করছে পাক শিবির।

