ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবি ছাত্রের মৃত্যু
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর

Link Copied!

sau-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী আলিফের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন মন্ত্রী। সড়ক দুর্ঘটনায় আলিফের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
আলিফের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এরআগে বেলা ১১টায় দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় পেছন থেকে আসা বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় আলী আহম্মেদ আলিফ নিহত হন। আলিফ শেকৃবির কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।