ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোলা আকাশের নিচে পাঠদান

Link Copied!

Kurigram-Primary-Schoolকুড়িগ্রাম প্রতিনিধি : উলিপুর উপজেলার উমানন্দ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ধস দেখা দেয়ায় পাঠদান কার্যক্রম চলছে খোলা আকাশের নীচে।
সরেজমিনে উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে গেলে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান দেয়া হচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন জায়গায় ছাদ ও বিমের প্লাস্টার খসে পড়ে আছে।
উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠা হয়ে বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। সরকারী ঘোষনা মোতাবেক ১জানুয়ারী ২০১৩ সাল থেকে তা সরকারি হয়। এলজিইডির অর্থায়নে ১৯৯৪ সালে বিদ্যালয়ের এই ভবনটি নির্মিত হয়। কিন্তু নির্মান কাজ শেষ হওয়ার কয়েক বছরের মাথায় ভবনটির ছাদে ও বিমে ফাটল দেখা দেয়। ফলে দীর্ঘ দিন থেকে একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে আসছিল।
২ বৎসর থেকে নিয়মিতভাবে প্রতিদিনই ছাদ ও বিমের ইট-সিমেন্ট ধসে পড়তে থাকা এবং বিকল্প ঘর না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা ৪ জন শিক্ষক শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন।
স্কুলটির প্রধান শিক্ষক রুহুল আমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, গত ২০১৩ সালের মে মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্কুলটির বেহালদশার পেপার কাটিংসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও অদ্যাবধি কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি, এমনকি পরিত্যক্ত ভবনটি কর্তৃপক্ষ পরিদর্শনও করেনি। নিরুপায় হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে আবারও বিভিন্ন দপ্তরে আবেদন করেছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ চালিয়ে যাচ্ছি। বর্তমানে ২ শতাধিক শিক্ষার্থী নিয়ে চলমান এই বিদ্যালয়টির ছাদ এবং বিমে ধস দেখা দেয়ায় অনেক অবিভাবক তার সন্তানদের স্কুলে আসতে দিচ্ছে না ফলে স্কুলটিতে শিক্ষার্থী অনুপস্থিতির হার বেড়ে পাচ্ছে।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ফজলার রহমান জানান, উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে এই স্কুলটির অবস্থান হওয়ায় দীর্ঘদিন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। কর্তৃপক্ষের একটু অবহেলায় যেকোনো মুহূর্তে প্রাণ হারাতে পারে কোমলমতি নিষ্পাপ এই শিশুরা। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছি।
এ ব্যাপারে উলিপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দিন শাহ্ সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার জানান, বিদ্যালয়টিতে ভবনে ধস দেখা দেয়ার এবং খোলা আকাশের নিচে পাঠদানের বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।