ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল ৩৫তম বিসিএস পরীক্ষা (আসন বিন্যাস সংযুক্ত)

Link Copied!

PSC-নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সারাদেশকে ৭টি কেন্দ্রে বিভক্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করবে। ১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী এতে অংশ নিচ্ছেন।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। কোনো প্রার্থীর কাছে এসব কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সব নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া কমিশনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে।
এদিকে, এর আগে বিসিএসের প্রিলিমিনারি একশ নম্বরের এক ঘণ্টা পরীক্ষা হতো। ৩৫তম বিসিএস থেকে দুইশ নম্বরের দুই ঘণ্টা প্রিলিমিনারিতে বসতে হবে চাকরিপ্রার্থীদের। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
প্রসঙ্গত, ১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশ নেয়ার জন্য রেকর্ড ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন। ৩৫তম বিসিএসে আবেদনকারীদের মধ্যে ঢাকা কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ২৪৪ জন আবেদন করেন। এ ছাড়া রাজশাহীতে ২১ হাজার ৮৭৩, চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯, খুলনায় ১৪ হাজার ৭৮, বরিশালে পাঁচ হাজার ৭২৯, সিলেটে ৯ হাজার ৮৫৮ এবং রংপুরে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন। ইতোমধ্যে প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।