বিনোদন ডেস্ক : রূপালী পর্দার নায়কদের ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। তারউপর যদি হয় অ্যাকশন হিরো, তবে তো কথাই নেই। হিট হওয়ার মূলমন্ত্র ফিট থাকা। এ কথা মেনে চলেন অনন্ত জলিল। একের পর এক অ্যাকশন ছবির নায়ক হচ্ছেন তিনি। কিন্তু কি সেই রহস্য? দর্শক ও ভক্তদের জন্যই নিজের ফিট থাকার রহস্য জানালেন ঢালিউডের অ্যাকশন কিং অনন্ত জলিল।
2সম্প্রতি তিনি ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘বডির ফিটনেস ঠিক রাখা অত্যন্ত জরুরী। আমি আমার বডি ফিটনেসের জন্য নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি খাবারের ব্যাপারে খুবই সচেতন।’
কি থাকে তার প্রাত্যহিক খাবার তালিকায়? ডায়েট তালিকা নিয়ে তিনি লিখেছেন, ‘ প্রতিদিন সকালে এক্সারসাইজ শুরু করার আগে এক গ্লাস জুস (যে কোন ফ্রুট জুস) খাই এবং এক্সারসাইজের পরে এক গ্লাস জুস, পুডিং এবং তিন থেকে চারটা ডিমের সাদা অংশ খাই। আর দুপুরে লাইট খাবার খাই যেমন সালাদ, স্যুপ এবং ভেজিটেবল। রাতে ফ্রুটস খাই। কখনও কখনও বেশি ক্ষুধা অনুভব করলে তখন ১ টা বা ২ টা রুটি খাই।’
এই হিট রহস্য মেনে চলে ফিট আছেন অনন্ত জলিল। যাদের জন্য তার ডায়েট তালিকা প্রকাশ করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমি আশা করব, আমার যত ফ্যান আছে, সবাই আমার সাথে একমত হবেন, বডি ফিটনেস রাখবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি।’
তার ধারনা তিনি একাই বাংলা সিনেমাকে ‘ইউটার্ন’ করিয়ে দিয়েছেন। বক্তব্যের সত্য মিথ্যা নিয়ে মাথা না ঘামালেও এটা ঠিক, তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও বিশিষ্ট ব্যাবসায়ী। তিনি এম.এ. জলিল অনন্ত, যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত।
২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে নতুন নায়ক অনন্ত জলিলের। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পীড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিগুলো উপহার দেন দর্শককে। বর্তমানে ‘দ্য স্পাই’ এবং ‘সৈনিক’ নামের দুটি ছবির কাজে ব্যস্ত আছেন তিনি।

