ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর পেল অ্যাকশন জেসমিন

Link Copied!

jacminবিনোদন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেল ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘অ্যাকশন জেসমিন’। গত ১২ জানুয়ারি ছবিটি বিনা কর্তণে সেন্সর ছাড়পত্র পায়। তবে পরিচালক ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এই ছাড়পত্র গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে।
পরিচালক বলেন, ‘আমি শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এতিদন ছাড়পত্রটি সংগ্রহ করতে পারিনি। বোর্ডকে ধন্যবাদ তারা আমার ছবিটি বিনা কাটে ছাড়পত্র দিয়েছেন। ছবিটি ২৬ মার্চ মুক্তি দেওয়ার একটা প্রাথমিক তারিখ ঠিক আছে। কিন্তু সব কিছু দেশের অবস্থার উপর নির্ভর করছে। আমরা হয়তো মার্চের পরেও ছবিটি রিলিজ দিতে পারি।’
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। নায়ক হিসেবে আছেন সায়মন। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ। এরই মধ্যে ছবির একটি আইটেম গান অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘পান-জর্দা-চমন’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দিপ ও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি। এই গানটির সুর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। নির্মাতাি জানিয়েছেন  শিগগিরই এ ছবির ট্রেলর প্রকাশ করা হবে।