ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব!

Link Copied!

Rohit-Sharma-1স্পোর্টস ডেস্ক : এক সময় ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কথা কেউ কল্পনাতেও ভাবেনি। কিন্তু ২০১০ থেকে ২০১৫- এই পাঁচ বছরে পাঁচটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি সম্ভব? এমন কথায় কেউ ভ্রু কুচকালেও মাইকেল ক্লার্ক কিন্তু আশাবাদী। অস্ট্রেলিয়ান অধিনায়ক মনে করছেন, আগামী দিনে ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা যেতে পারে।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জয় পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মাইকেল ক্লার্ক। পঞ্চম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার সুযোগ পেয়েও মিস করা ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৩৩ বলে ১৭৮ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে রেকর্ড ৪১৭ রান সংগ্রহ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ার্নার যখন আউট হন তখনও ইনিংসের ১২.৩ ওভার বাকি ছিল।
২০১০ সালে শচীন টেন্ডুলকারের হাত ধরে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির সূচনা হয়। এরপর বীরেন্দর শেবাগ করেছেন ২১৯ রান। গত বছরের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ভারতের ওপেনার রোহিত শর্মা খেলেন সর্বোচ্চ ২৬৪ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেন। রোহিতের ২০৯ রানের একটি ইনিংসও রয়েছে। ডাবল সেঞ্চুরির তালিকায় সর্বশেষ সংযোজন ক্রিস গেইল। চলমান বিশ্বকাপে উইন্ডিজ এই মারকুটে ওপেনার করেন ২১৫ রান।
ক্লার্কের বিশ্বাস, সেদিন বেশি দূরে নয় যে, আমরা ৫০ ওভারের ক্রিকেটে ৩০০ রানের ব্যক্তিগত ইনিংস দেখব।
ক্লার্ক বলেন, ‘আমি মনে করি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্সের মতো বিগ হিটাররা যদি তুলনামূলক ছোট মাঠ পায়, তবে তাদের জন্য ট্রিপল সেঞ্চুরি করা সম্ভব। তবে এজন্য শুরু থেকে শেষ অবধি ব্যাটিং করতে হবে। বিশ্বে এমন অনেক বিগ হিটার রয়েছেন যাদের দ্বারা এটা করা সম্ভব।’