ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংলিশ লিগে জায়ান্টদের রাত

Link Copied!

silva-1স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবারের রাতটি ছিল জায়ান্টাদের। যেখানে বড় দলগুলো পেয়েছে জয়ের দেখা। এই রাতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে মাঠ ছেড়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের মতো তারকা সমৃদ্ধ দলগুলো। চেলসি ১-০ গোলে ওয়েস্টহ্যাম, ম্যানসিটি ২-০ গোলে লিস্টার সিটি, ম্যানইউ ১-০ গোলে নিউক্যাসল, লিভারপুল ২-০ গোলে বার্নলি এবং আর্সেনাল ২-১ গোলে কুইক পার্ক রেঞ্জার্সকে হারিয়েছে।
প্রতিপক্ষের মাঠে চেলসির হয়ে ম্যাচের ২২তম মিনিটে একমাত্র গোলটি করেন ইডেন হ্যাজার্ড। এই জয়ের ফলে ম্যানসিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে হোসে মরিনহোর চেলসি। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানসিটি। অন্যদিকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিস্টার সিটিকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল দুটি করেন ডেভিড সিলভা ও জেমস মিলনার। প্রথমার্ধের শেষের দিকে সিলভার গোলে এগিয়ে যায় পেলেগ্রিনির দল। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে লিস্টার সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিলনার।
প্রতিপক্ষের মাঠে কুইক পার্ক রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। গানারদের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস সানচেজ ও অলিভার জিরুড। ম্যাচের ৬৪ মিনিটে চিলিয়ান তারকা সানচেজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জিরুড। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান চার্লি অস্টিন।
অন্যদিকে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে অ্যাশলে ইয়ংয়ের গোলে স্বাগতিক নিউক্যাসলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করেছে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাটেড। শুরু থেকে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা ম্যানইউ যখন ড্রয়ের প্রহর গুনছিল তখন তাদের আনন্দে ভাসান অ্যাশলে ইয়ং।
সফরকারী বার্নলিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনা টিকিয়ে রাখল লিভারপুল। ব্রেন্ডন রজার্সের দলের হয়ে গোল দুটি করেন জর্ডান হ্যান্ডারসন ও ড্যানিয়েল স্টারিজ। এই জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অল রেডরা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লুইস ফন গালের দল রয়েছে তাদের ওপরে।