ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের ৩ জন বিচারপতির পদত্যাগ

Link Copied!

পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক ১. বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, ২. বিচারপতি কাজী রেজা-উল-হক, ৩. বিচারপতি এ. কে. এম. জহিরুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান- এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত স্বীয় পদত্যাগ করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি এ তিন বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।