ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদা গাড়িতে মিলল শতাধিক বিদেশি মোবাইল ফোন, আটক ১

Link Copied!

রাজধানীর মাতুয়াইলে চোরাইপথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন, হেডফোন এবং প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় শতাধিক বিদেশি মোবাইল ফোন ও হেডফোন। মঙ্গলবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের সামনে চেকপোস্ট বসায় যাত্রাবাড়ী থানার একটি টিম। এ সময় সন্দেহভাজন সাদা রঙয়ের প্রাইভেট গাড়ি আটকে তল্লাশি চালিয়ে শতাধিক মোবাইল ফোন, প্রায় ১৫০ পিস হেডফোনসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানান, ভারত থেকে চোরাইপথে বিপুল সংখ্যক মোবাইল ফোনসহ একটি সাদা রঙয়ের প্রাইভেটকার কুমিল্লা থেকে ঢাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।