ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক পাঞ্জেরীতে সংবাদ প্রকাশের পরই এলজিআরডি উপদেষ্টার একান্ত সচিব নাছির ওএসডি

Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে সোমবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ আদেশ জারি করা হয়। গত ৯ নভেম্বর দৈনিক পাঞ্জেরীত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কাছে জিম্মী এলজিইডির প্রকৌশলীরা শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই এ ধরনের সাহসী ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় দৈনিক পাঞ্জেরীকে ধন্যবাদ জানান। সূত্র জানায়, উপসচিব মোহাম্মদ নাছির উদ্দিনকে ওএসডি করায় এলজিইডি সদর দপ্তরসহ মাঠ পর্যায়ে প্রকৌশলীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে বদলি বাণিজ্যের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোহাম্মদ নাছির উদ্দিন বিগত স্বৈরশাসকের অন্যতম দোসর পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজমের একান্ত সচিব হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার উপমন্ত্রী স্বপন ভট্টাচার্যের একান্ত সচিব হিসেবে উক্ত নাছির উদ্দিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামেরও একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ৫ আগস্টের আগ পর্যন্ত।