ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

Link Copied!

ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক পুলিশ চেকপোস্টে বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন ভোর থেকে মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাভারের বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় তল্লাশি কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। বিশেষ করে প্রাইভেটকার ও সাদা মাইক্রোবাসগুলোকে সন্দেহজনক মনে হলে থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য এবং পরিচয় জানতে চাচ্ছে পুলিশ। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মো. আব্দুল্লাহ বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম চলছে। পাশাপাশি রাজধানীতে প্রবেশ করে কেউ যেন নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে।