ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জনের মৃত্যু

Link Copied!

দেশে গত অক্টোবর মাসে ৪৪৩ টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮৩৭ জন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোড সেফটি ফাউন্ডেশন জানায়, অক্টোবরে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪১.৭৯ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৭৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, অর্থাৎ ১৪.২৮ শতাংশ।সংস্থাটি জানায়, এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।