বিনোদন ডেস্ক : সোনিকা-মেঘ এর পরিচয় ফেসবুকে। প্রতিনিয়ত তাদের মধ্যে ফেসবুকে কথা হচ্ছে। কিন্তু তাদের মধ্যে দেখা হয় না। কথা বলতে বলতেই প্রেমে পরে যায় দুজনই। দুই মাস পরে সিদ্ধান্ত নেয় দেখা করার। তাদের মধ্যে দেখা হয় কিন্তু দেখা করার কিছু দিন পরেই ব্রেক আপও হয়ে যায়। তারপর মেঘের জীবনে আসে রুদমিলা নামের একজন। কেনো সোনিকা-মেঘের হটাত করেই ব্রেক আপ এবং কে এই রুদমিলা আর রুদমিলা আসার পর কি বা হয়? সবকিছুর উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে মেহেদী হাসান জনি’র কাহানী, চিত্রনাট্য এবং পরিচালনায় ‘দ্য ব্রেক আপ’ নাটকের জন্য।
নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, শখ এবং ডি জে সোনিকা সহ আরও অনেকে। পরিচালক বলেন, ‘গল্পটি খুব সুন্দর। আর আমার গল্পের চরিত্রের জন্য অপূর্ব, সোনিকা আর শখ যথাযথ। এদের জন্য আমার গল্পের চরিত্রগুলো ফুটে উঠেছে। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে’।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

