ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই দফায় ১৪ দিন আংশিক বন্ধ থাকছে মহাখালী ফ্লাইওভার

Link Copied!

মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপ্যানশন জয়েন্টসমূহ মেরামতের জন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনে ১১ ঘণ্টা করে এই ফ্লাইওভার আংশিকভাবে বন্ধ থাকছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেরামতের কাজের প্রথম ধাপে ৫-১১ নভেম্বর ১১ ঘণ্টা (রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত) যানবাহনগুলোকে জাহাঙ্গীর গেট থেকে কাকলীমুখী ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে। দ্বিতীয় ধাপে, ১২-১৮ নভেম্বর একই সময়ে কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে চলাচলরত যানবাহনসমূহও ফ্লাইওভারের নিচ দিয়ে চলবে।