ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে লেবানন থেকে ফিরছেন আরও ১৬৭ জন বাংলাদেশি

Link Copied!

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সরকারি খরচে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে লেবানন থেকে আরও ১৬৭ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। আজ মঙ্গলবার রাত ১২টায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই ফিরতি যাত্রীদের অভ্যর্থনা জানাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ আইওএম বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান। বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংও করা হবে। এর আগে, ৪ নভেম্বর (সোমবার) লেবানন থেকে ৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লেবাননে চলমান সংঘর্ষে এক বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত ৭টি ফ্লাইটে মোট ৩৩৮ জন লেবানন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, লেবাননে বর্তমানে যেসব বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফিরিয়ে আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে।