ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

Link Copied!

ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম মুখপাত্র অতিরিক্ত কমিশনার তালেবুর রহমান। ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালির বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে। তালেবুর জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুটি পর্বে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পর্ব বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।