ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী

Link Copied!

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি চার দিনের রিমান্ডে আছেন। ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তাকে চিকিৎসক দেখছেন ভর্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। এর আগেও শনিবার (২ নভেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।