ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ার্ন ছাড়ছেন না গার্দিওয়ালা

Link Copied!

pep-gurdiolaস্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওয়ালা চলতি মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিবেন। তবে এই মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়ার কোনো ইচ্ছে তার নেই বলে জানিয়েছেন বার্সেলোনার সাবেক এই কোচ।
২০১৬ সালের গীষ্ম পর্যন্ত গার্দিওয়ালার সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত জার্মান ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো আলোচনা না করায় ৪৪ বছর বয়সী গার্দিওয়ালার জার্মান ছাড়া নিয়ে গুঞ্জন উঠে।
তবে গার্দিওয়ালা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বায়ার্নে থাকতেই ইচ্ছুক এবং অন্য কেনো ক্লাবের সঙ্গে তার কোনো যোগাযোগ হচ্ছে না।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ কোনো ইচ্ছে রয়েছে কী-না? এমন প্রশ্নের উত্তরে গার্দিওয়ালা বলেন, ‘ম্যানচেস্টার সিটি? আমি তাদের কাছ থেকে কোনো প্রস্তাব এখনও পাইনি এবং আমি তাদের প্রস্তাবের জন্য অপেক্ষাও করছি না। আমি দীর্ঘ সময় বায়ার্ন মিউনিখে কাটাতে চাই।’
তিনি আরো বলেন, ‘এই অসাধারণ ক্লাবটির সঙ্গে আমার চুক্তি রয়েছে এবং সেই চুক্তির মেয়াদ পূর্ণ করতে চাই। আমি কোনো ক্লাবের প্রস্তাব পাইনি। আমি এখানে অনেক সুখে আছি এবং এই গ্রীষ্মে ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করবো।’
২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা বায়ার্ন মিউনিখে যোগ দেন। প্রথম মৌসুমেই জার্মান জায়ান্টদের লিগ শিরোপার পাশাপাশি ইউরোপিয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন তিনি।