ঢাকাSunday , 3 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় আরও ৫ জন আটক

Link Copied!

রাজধানীর মিরপুরে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরসহ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও ৫ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাতে কাফরুল ও ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গ্রেপ্তাররা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পোশাক শ্রমিকরা। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে পাথর ছুড়তে থাকে। সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুই পোশাক শ্রমিক আহত হন।