ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪১৭ রানে থামল অস্ট্রেলিয়া

Link Copied!

austaliyaস্পোর্টস ডেস্ক : আফগানরা লড়াকু জাতি। সেটা যুদ্ধের ময়দানে হোক কিংবা ক্রিকেটের মাঠে। সে কারণেই হয়তো ওয়াকা গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মত শক্তিশালি দলের বিপক্ষে টস জিতেও ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিল আফগানরা।
কিন্তু আফগানদের সেই লড়াকু মনোভাব এন নিমিষে উড়িয়ে দিল তিন অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ আর গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্নারের ১৭৮, স্মিথের ৯৫ এবং ম্যাক্সওয়েলের ৮৮ রানের ওপর ভর করে আফগানদের সামনে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে অস্ট্রেলিয়া।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর অধিনায়ক মোহাম্মদ নবির আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই অস্ট্রেলীয় শিবিরে আঘাত হানেন পেসার দৌলত জাদরান। দলীয় ১৪ রানের মাথায় ব্যাক্তিগত ৪ রানে ফিরিয়ে দেন অ্যারোন ফিঞ্চকে।
আফগানদের হাসি ওই পর্যন্তই। এরপর  দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ মিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। দু’জন মিলে গড়েন ২৬০ রানের জুটি। ঝড়ো গতিতে রান তুলতে থাকা ওপেনার ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
সেখানেই থামেননি ওয়ার্নার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে ১৭৮ রানে আউট হন তিনি। তবে স্মিথের জন্য আফসোস। মাত্র ৫ রান দুরে থাকতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুর মিস করেন তিনি। ৯৮ বলে ৯৫ রান করে শাপুর জাদরানের বলে নজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
ওয়ার্নার আউট হওয়ার পরই উইকেটে নেমে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৮৮ রানে তাকে থামাতে পারেন দৌলত জাদরান। এর মধ্যে ৬টি বাউন্ডারি আর ৭টি ছক্কার মার মারেন তিনি। এরপর পর দ্রুত ফকনার আর মিচেল মার্শের  উইকেট তুলে নিলেও শেষ দিকে ব্র্যাড হ্যাডিন ৯ বলে ২০ রান করে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন বিশ্বকাপের সর্বোচ্চ রানের স্কোর ৪১৭-তে।এর আগে দলীয় ১৪ রানেই তুলে নিলেন মারকুটে ওপেনার অ্যারোন ফিঞ্চের উইকেট। ব্যাক্তিগত ৪ রানে দৌলত জাদরানের অসাধারণ এক আউটসুইঙ্গারকে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিয়ে বসেন ফিঞ্চ। ব্যাটের কোনায় লেগে বল উঠে গেল প্রথম স্লিপে। আর যায় কোথায় ওঁত পেতে থাকা নওরোজ মোগল তালুবন্দী করে নিলেন ক্যাচটি।