ঢাকাSaturday , 2 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ৩ জন দুষ্কৃতকারী গ্রেফতার

Link Copied!

রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে ০১ নভেম্বর ২০২৪ তারিখ (শুক্রবার) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।