চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক অধ্যাপক জহুরুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকার বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক জহুরুল হকের মৃত্যুতে চবির উপাচার্য আনোয়ারুল আজিম আরিফসহ তার বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন।

