ঢাকাThursday , 31 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ আগে এদিন সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে শাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজধানীর শাহবাগ থানায় এনে রাখা হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭শে অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।