ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে যুক্তরাজ্যে যেতে ভিসা সহায়তা দেবে সরকার

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফ সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, তিনি (খা‌লেদা জিয়া) চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন বলেই তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে। এটা আমার করবো। তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, যুক্তরা‌জ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করবো। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে হতাহত নিয়ে জাতিসংঘের তদন্ত দল প্রতিবেদন দিয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।