ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাহমিদা নবীর নতুন অ্যালবাম

Link Copied!

fahmidaবিনোদন ডেস্ক‍ : জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী আবারো হাজির হচ্ছেন তার নতুন একটি একক অ্যালবাম নিয়ে। তবে অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। অ্যালবামে গান থাকবে সাতটি। সবগুলো গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন শান। একটি গানে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন শান।
অ্যালবামটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, আসলে শানের উদ্যোগেই অ্যালবামটি হচ্ছে। সে খুব যত্ন নিয়ে অ্যালবামটি সাজিয়েছে। গানের সুরগুলো আমার কাছে ভালো লেগেছে। অ্যালবামের কাজ শেষ। খুব শিগগিরি অ্যালবামটি প্রকাশিত হবে।
উল্লেখ্য, ভালোবাসা দিবসে প্রকাশিত হয় রূপঙ্করের সুরে এবং জুলফিকার রাসেলের কথায় ফাহমিদা নবী এবং রূপঙ্করের দ্বৈত অ্যালবাম ‘নীল ঝিনুকের খাম’। অ্যালবামটি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান ফাহমিদা নবী।