ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেসকোর নতুন এমডি শামীম আহমেদ

Link Copied!

রাজধানীর বিদ্যুৎ বিতরণী কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে (স্মারক নং-২৭.০০.০০০০.০৮৮.১১.০০১.২৩.৬৮০) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেসকোর পরিচালনা পর্ষদের গত ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৪৮৮তম সভার সুপারিশের আলোকে ব্যবস্থাপনা পরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদকে ডেসকো’র চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো। বুধবার নতুন ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবঃ) ডেসকোর প্রধান কার্যালয় যোগদান করেন ।