ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

Link Copied!

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ। এর আগে, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু সংখ্যক শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হন। সে সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর আন্দোলনরতরা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেই বাধা ডিঙাতে গেলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।