ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেটা সরকার দেখবে: অর্থ উপদেষ্টা

Link Copied!

কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, আবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো। উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।