ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাদার বাড়িতে হাবিবের নতুন স্টুডিও

Link Copied!

habibবিনোদন ডেস্ক : গানের মানুষ হাবিব ওয়াহিদ। সময় পেলেই ডুবে থাকেন গানের মাঝে। সৃষ্টি করেন নতুন নতুন গান। কিন্তু এক পরিবেশে কত গান সৃষ্টি করা যায়! একঘেয়েমিতা যাতে হাবিবকে ছুঁতে না পারে এজন্য গুলশানে নিজের দাদার বাড়িতে নতুন একটি স্টুডিও করেছেন হাবিব। পাশাপাশি ধানমন্ডির স্টুডিও তো আছেই।
এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘আসলে এক জায়গায় কাজ করতে করতে নিজের ভেতর একঘেয়েমিতা চলে আসে। পরিবেশ পরিবর্তন করলে সেই একঘেয়েমিতা দূর হয়। এজন্যই ছোট আঙ্গিকে গুলশানে আমার দাদার বাড়িতে স্টুডিও করলাম।’
উল্লেখ্য, কক্সবাজারেও হাবিব একটি স্টুডিও করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটার জন্য একটু সময় লাগতে পারে বলে জানান হাবিব।