ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ

Link Copied!

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গু হওয়া শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই-আগস্ট সেশন থেকে এটি কার্যকর হবে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এ বিষয়ে আবেদন করবেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের-এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।