ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সেনাবাহিনীর অভিযান আগ্নোয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার

Link Copied!

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনীর একটি আভিযানিক দল জেনেভা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও তার সঙ্গীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে গত কয়েকদিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর
অবস্থান অব্যাহত থাকবে বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।