ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের ২২ জন গ্রেফতার

Link Copied!

সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প হতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সর্বমোট ২২ জন সদস্য গ্রেফতার দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভূক্ত সন্ত্রাসী আদম বেপারী সেলিম, দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক করা হয়। এ ছাড়াও জেনেভা ক্যাম্প মাদক চক্রের ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ জন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে সর্বমোট ২২ জন অপরাধী গ্রেপ্তার হয়। গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় নিমজ্জিত মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।