ঢাকাMonday , 28 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

Link Copied!

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সোমবার (২৮ অক্টোবর) জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভলকার টুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। মানবাধিকার হাইকমিশনার তার সফরকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভলকার টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। একইসঙ্গে সেখানে সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে মিশন শেষে আগামী বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার।