ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডিতে আওয়ামীপন্থী প্রকৌশলীরা খোশ মেজাজে; বিএনপিতে বিভাজন

এম আর সুমন
October 27, 2024 11:50 pm
Link Copied!

এলজিইডি গ্রামীণ জনপদের উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করলেও রাজনৈতিক দলবাজীর কারণে এই স্বনামধন্য প্রতিষ্ঠানের কার্যক্রমে নানা সময়ে সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে। এ কারণে একজন আরেকজনকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। বিগত আওয়ামী সরকারের আমলে অনেক প্রকৌশলীই রাজনৈতিক শেল্টার নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অনেক প্রকৌশলীই রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। সূত্র জানায়, অনেকেই মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছেন। আবার বেশ কয়েকজন প্রকৌশলী কানাডাতে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। কেউ কেউ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেও এলজিইডির চিহ্নিত এইসব দুর্নীতিবাজ প্রকৌশলীরা এখনও বহাল তবিয়তে রয়েছেন। দ্রুত এদেরকে আইনের আওতায় আনার দাবি তুলেছেন বোদ্দামহল। তারা আওয়ামী সরকারের আমলে মোটা অংকের অর্থ বিনিয়োগ করে বড় বড় প্রকল্পের প্রকল্প পরিচালকের পদ বাগিয়ে নিয়েছেন। এইসব দুর্নীতিবাজদের তালিকা এখন দৈনিক পাঞ্জেরী হাতে। অন্যদিকে রাজনৈতিক চেতনাধারী প্রকৌশলীদের মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই। ৫ আগস্টের পর আওয়ামীপন্থী প্রকৌশলীরা লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় বেশ কিছুদিন অফিসে না আসলেও এখন তারা স্বরূপে ফিরে আসছেন। তারা নিজেদের সংগঠিত করার চেষ্টা করছেন। আওয়ামীপন্থী প্রকৌশলীরা পূর্বের আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। এ কারণে তারা নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে তারা বেশ খোশ মেজাজেই আছেন। অন্যদিকে বিএনপিপন্থী প্রকৌশলীরা নানা গ্রুপে জড়িয়ে পড়েছেন। বিএনপিপন্থী প্রকৌশলীরা নিজেদের মধ্যে আলোচনার পরিবর্তে সমালোচনা নিয়েই বেশি ব্যস্ত। তারা এখন নিজেদের মধ্যে মারাত্মক প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন। এ কারণে তাদের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটল দেখা দিয়েছে। বিএনপিপন্থী প্রকৌশলীদের এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন প্রকৌশলী মঞ্জুর আলী। তার সাথে রয়েছেন উপ প্রকল্প পরিচালক আব্দুর রউফ, প্রকৌশলী শাহেদ, প্রকৌশলী ফিরোজ হোসেন প্রমূখ। অন্যদিকে বিএনপিপন্থী আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাভেদ করিম, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী আতাউর রহমান প্রমূখ। বিএনপিপন্থী প্রকৌশলীদের দ্বিধা বিভক্তির কারণে আওয়ামীপন্থী প্রকৌশলীরা এখন সংগঠিত হচ্ছেন। আওয়ামীপন্থী প্রকৌশলীদের নেতৃত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেলিম মিয়া, তত্ত্বাবয়াক প্রকৌশলী জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ হোসন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহরাব আলী, প্রকল্প পরিচালক শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজী, প্রকল্প পরিচালক আদনান আখতারুল আজম, আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, মামুনুর রশীদ, মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার প্রমূখ।