ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো পৌনে ৮ কোটি টাকার সোনা

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে ৬ দশমিক ৯৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-২১৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী নেমে গেলে তল্লাশি চালানো হয়। এসময় ১৪-এ ও ১৫-এ সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের ও কালো রংয়ের স্কচট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিল লক্ষ্য করেন কাস্টমস গোয়েন্দারা। পরে বান্ডিল দুটি গ্রিন চ্যানেলে নিয়ে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বান্ডিল দুটি খুলে ৬০ পিস সোনার বার পাওয়া যায়, যার প্রতি পিসের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার সোনার মোট ওজন ৬ দশমিক ৯৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।