ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-শ্যালিকাসহ সার্ভেয়ার মশিউরের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Link Copied!

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. মশিউর রহমান, তার স্ত্রী রুমি আখতার ও শ্যালিকা রুমানা আখতারের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি পটিয়া শাখায় মশিউর ও রুমির নামে একটি, যমুনা ব্যাংকের কুমিল্লা শাখায় রুমানার নামে একটি এবং ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় তার আরও চারটি হিসাব রয়েছে। মশিউরের নামে ডাচ্ বাংলা লিমিটেডে দু’টি, রুমি ও রুমানার নামে পৃথক দু’টি ব্যাংক হিসাব রয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক লিমিটেডের পটিয়া শাখায় মশিউরের নামে দু’টি ব্যাংক হিসাব রয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, নিজের এবং স্ত্রী ও শ্যালিকার ব্যাংক হিসাবে অতি অল্প সময়ের মধ্যে তার পেশা ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ২৭ লাখ টাকা লেনদেন করেছেন। তারা ৫৫ লাখ ৬৪ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয়পূর্বক এবং অবৈধ সম্পদ অর্জন করে মানিলন্ডারিং করেছেন বলে প্রতীয়মান হয়। এতে আরও বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী হয়ে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২(শ)(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।