ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৬ জন গ্রেপ্তার

Link Copied!

রাজধানী ঢাকায় সচিবালয়ে ঢুকে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তালেবুর রহমান বলেন, বিক্ষোভকারী ৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকার মাধ্যমে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দি‌য়ে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন শতাধিক শিক্ষার্থী। গত বুধবার পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।