
বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বলিউডের নায়িকারা নিজেদের নতুন ভাবে উপস্থাপন করার একটা প্রতিযোগিতায় নেমেছেন। আর তাইতো প্রিয়াঙ্কা, আনুশকার পর ক্যাটরিনাও নতুন ভাবে পর্দায় হাজির হচ্ছেন।
অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতর’ ছবির জন্য নিজের চুলগুলো সব লাল রঙে রাঙিয়েছেন তিনি। এরই মধ্যে তার এই লাল রঙা চুলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি দেখে বুঝা যায়, শুটিং এর সময় এটি ক্যামেরা বন্দি করা হয়েছে।
‘ফিতর’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। বর্তমানে এ ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে আছেন ক্যাটরিনা। সেখানে তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানিয়েছে ছবির পরিচালক।

