ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে উত্তর সিটি : প্রশাসক

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। বিশেষ করে খালগুলোর উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় উত্তর সিটি। রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ এর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান এ আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। প্রশাসক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপনসহ বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় ডিএনসিসি। এ ছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস্ গার্ডিনার, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল) আবুল হাসনাত মো. আশরাফুল আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলমসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।