ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ‘ভীত’ নয় আফগানিস্তান

Link Copied!

mohammad-Nabiস্পোর্টস ডেস্ক : বুধবার অস্ট্রেলিয়ার সবচেয়ে বাউন্সি পিচ পার্থের ওয়াকা গ্রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী জানিয়েছেন, তার দল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে ‘ভীত’ নয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নবী বলেন, ‘আমরা তাদের নিয়ে ভীত নই। তবে তাদের প্রতি আমাদের যথেষ্ঠ শ্রদ্ধা রয়েছে। কেননা, তাদের দলে রয়েছে শক্তিশালী বোলিং অ্যাটাক ও মানসম্মত ব্যাটিং লাইন-আপ এবং সেরা ফিল্ডিং।’
চলতি বিশ্বকাপের অন্যতম সেরা রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডকে এক উইকেটে হারিয়ে মেগা ইভেন্টের প্রথম জয় তুলে নেয় প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া আফগানিস্তান। তাছাড়া পরের ম্যাচে তো শ্রীলংকাকে কাঁপিয়ে দিয়েছিল মোহাম্মদ নবীর দল। যদিও মাহেলা জয়াবর্ধনের অনবদ্য সেঞ্চুরির কারণের হেরেই মাঠ ছাড়তে হয় আফগানদের।
২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সৌভাগ্য হয়েছিল আফগানিস্তানের। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অসিদের কাছে ৬৬ রানে হার মানে আফগানরা। সেই ম্যাচের কথা উল্লেখ করে আফগান দলনায়ক বলেন, ‘আমরা তিন বছর আগে শারজায় তাদের বিপক্ষে খেলেছিলাম। তারা ২৭২ রান করার পর আমরা ২০৬ রানে গুটিয়ে গিয়েছিলাম। তাদের বিপক্ষে খেলা সেই অভিজ্ঞতা আমাদেরকে সাহায্য করবে। তাছাড়া আমাদের দলটি আগের চেয়েও অনেক ভালো।’
প্রথম দিকে বড় তারকাদের বিপক্ষে যখন খেলতেন তখন মোহাম্মদ নবীরা রোমাঞ্চিত হতেন। আগের মতো সেই অবস্থা এখন নেই বলে জানান তিনি। তার মতে, ‘আমরা যখন প্রথম প্রথম বড় দল বা বড় মাপের তারকাদের বিপক্ষে খেলতাম তখন অনেক রোমাঞ্চ ও উত্তেজনা অনুভব করতাম। কিন্তু এখন আমরা এটির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। এখন আর এসব আমাদের ছুঁয়ে যায় না।’