ঢাকাThursday , 17 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসাথে পুলিশের ৮০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

Link Copied!

বাংলাদেশ পুলিশের ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া সবাই অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এর আগে গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।