ঢাকাThursday , 17 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার

Link Copied!

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শমসের মবিন চৌধুরী। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।