ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকের সাবেক ডিজি শুধাংশু শেখর গ্রেপ্তার

Link Copied!

ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের মামলায় মঙ্গলবার রাতে উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ তাকে গ্রেপ্তার করেছেন। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০শে আগস্ট শুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।