ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মিনিকেটের কারণে বছরে অপচয় হচ্ছে ১ কোটি টন চাল’

Link Copied!

চাল ছেঁটে মিনিকেট করায় বছরে এক কোটি টন চাল অপচয় হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, মিলে চাল কেটে মিনিকেটের মতো চিকন চাল বাজারজাতকরণের কারণে প্রতিবছর এক কোটি টন চাল অপচয় হচ্ছে। এটি খাদ্য উৎপাদনের সাফল্য ম্লান করে দিচ্ছে। এসব অপচয় কমাতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশের কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।